চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে (টিউবওয়েল মার্কা) লড়ছেন গরীব-দূঃখী ও মেহনতি মানুষের বন্ধু ,সমাজসেবক এবং সাবেক সফল মেম্বার মো: নুরুল ইসলাম নুরু।
তিনি ওয়ার্ডের মানুষের সাথে মিলেমিলে কাজ করছেন বিগত বছর থেকে। ওয়ার্ডবাসীর প্রিয়মুখ নুরুল ইসলাম নুরু চান তাঁর ওয়ার্ডকে আধুনিকায়ন করতে। সে লক্ষে দলমত নির্বিশেষে তিনি ওয়ার্ডের সকলের সহযোগীতা কামনা করেন।
নুরুল ইসলাম নুরু জানান, তাঁর পরিবারের সদস্যরাও সবসময় মানুষের বিপদ আপদে সবসময় এগিয়ে এসেছেন। গ্রাম্য সালিশ বৈঠকে নেতৃত্ব দিয়েছেন। তিনিও চান মানুষের সেবা করতে। আগামী ৫ জানুয়ারী নির্বাচনে ওয়ার্ডবাসী তাকে নির্বাচিত করে ৭নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রুপান্তরিত করার সুযোগ প্রদান করবেন সেই প্রত্যাশা নুরুল ইসলাম নুরুর ।