শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন হেলেনা জাহাঙ্গীর

শ্যামল সরকার / ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

কুমিল্লা-৫ (ব্রাক্ষণপাড়া-বুড়িচং) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর প্রভাবশালী সদস্য ও কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হেলেনা জাহাঙ্গীর সিআইপি।

শুক্রবার (৪ জুন) সকালে ধানমন্ডিতে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

তিনটি আসনে উপনির্বাচনে তারিখ ঘোষণা করা হয়েছে।  আসন তিনটি হচ্ছে- সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫। ঘোষিত তফসিল অনুযায়ী আসনগুলোতে আগামী ১৪ জুলাই ভোট অনুষ্ঠিত হবে।

গত বুধবার রাজধানীর নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
এসব আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ জুন।  মনোনয়নপত্র বাছাই হবে ১৭ জুন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন এবং ১৪ জুলাই নির্বাচন হবে।

এ সময় এক প্রতিক্রিয়ায় হেলেনা জাহাঙ্গীর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার আইডল।  তিনি যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ।  বর্তমানে আমি মানুষের সেবামূলক কাজ করে আসছি এবং ভবিষতেও করবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ