শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

করোনায় অর্থনীতি টিকিয়ে রেখেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও স্টার্টআপ

দর্পণ প্রতিবেদন / ৩৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (ফাইল ছবি)

দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও স্টার্টআপ করোনা মহামারিতে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে কার্যকারী ভূমিকা রেখেছে বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (৮ ‍জুলাই) ভার্চুয়াল মাধ্যমে ইউএনডিপি আয়োজিত এসডিজি স্টার্টআপভিত্তিক এক্সিলেটর প্রোগ্রামে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনার সময়ে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করেছে। স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবনী চিন্তা এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’ বর্তমান সরকার দেশে স্টার্টআপ ইকোসিস্টেমের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং এর ফলে দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ওয়েবিনারে যুক্ত অতিথিরাওয়েবিনারে যুক্ত অতিথিরা এক্সেলেটর অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন ভালো সোশ্যাল এন্টারপ্রাইজ, ফান্ডফিনা, মাইক্যাশ, স্বাধীন, ডাব্লিউএইচআরআরএল, অ্যাগ্রো সাপ্লাই, বোরলাগ, ফালমিংগো ফুড, ফোর ফার্মিং ও নাফিয়া ফার্মারস মার্কেটের প্রতিনিধিরা।

স্বাগতিক বক্তব্য রাখেন তুরস্কের বিদেশ-বিষয়ক উপমন্ত্রী ও ইইউ-বিষয়ক পরিচালক অ্যাসেন আলটু। আরও বক্তব্য রাখেন উগান্ডার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন-বিষয়ক মন্ত্রী ড. মনিকা মুসেনেরো, ইউএনডিপির তুরস্কের আবাসিক প্রতিনিধি লুইসা ভিটন এবং ইউএন টেকনোলজি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জোশুয়া সেতিপা।

এক্সিলেটর প্রোগ্রামে ৪ স্টার্টআপ-বাংলাদেশের স্বাধীন ও ভালো সোশ্যাল এন্টারপ্রাইজ এবং উগান্ডার ফালমিংগো ফুড ও নাফিয়া ফার্মারস মার্কেটকে জয়ী ঘোষণা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ