শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

কচুয়ায় মাটিবাহী ট্রাকে রাস্তা বেহাল : প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে ফসিল জমি থেকে মাটি কেটে বিক্রি করছেন স্থানীয় এক প্রভাবশালী মো.মহসিন বেপারী।

প্রতিদিন ট্রাকে করে সে মাটি বহন করে বিক্রি করা হচ্ছে ইটভাটা ও বসতবাড়ির মালিকদের কাছে। তবে ফসলী জমি থেকে মাটি বহনের জন্য যে সড়ক ব্যবহার করা হচ্ছে, সেটা এখন বেহাল। ভারী জিনিস বহন করায় কাঁচা সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। ট্রাকের চাকার চাপায় রাস্তায় নালার মতো তৈরি হয়েছে। ধুলা জমে থাকায় পথ চলতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারীদের।

স্থানীয়রা জানান, কাদলা গ্রামের পূর্বপাড়া রুহুলা আমিন বেপারী ছেলে মো.মহাসিন মিয়া ২০থেকে ২৫টি টলি ট্রাক দিয়ে দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে ফসিল জমি থেকে মাটি কাটছেন। কাঁচা রাস্তার বড় গর্ত ও খানাখন্দ হওয়ায় ধুলায় এ পথে চলা দুষ্কর। অতিষ্ঠ এলাকার লোকজন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে দরবেশগঞ্জ এলাকায় গিয়ে উচ্চ বিদ্যালয়ের পাশের কাঁচা রাস্তা দিয়ে মাটিভর্তি ট্রাক, লড়ি চলাচল করতে দেখা যায়। এসব মাটি নেওয়া হয় কাদলা ইউনিয়নের বিভিন্ন স্থানে। সেখানে খননযন্ত্র চালাতে দেখা যায় কয়েক ব্যক্তিকে।

তারা জানান, খননযন্ত্রের মালিক মহসিন। তিনি একমাস ধরে মাটি কাটার কাজ করছেন। মাটির ধরন ও দূরত্ব বুঝে দাম নির্ধারিত হয়। প্রতিদিন হাইস্কুলের পাশের রাস্তা দিয়ে প্রায় ২৫টি ট্রাক মাটি বিভিন্ন স্থানে নেওয়া হয়।

ইউপি সদস্য আলাউদ্দিন বলেন,অবৈধভাবে টলি ট্রাক দিয়ে মাটি নিয়ে গ্রামীণ জনপদের পাকা ও কাঁচা রাস্তার ব্যাপক ক্ষতিসাধন করছে বিষয়টি আমি কয়েক বার বাঁধা দিয়েছি। তারা কোনো বাঁধা মানেননি।

কচুয়া সহকারী কমিশনার (ভূমি) একিমিত্র চাকমা বলেন,দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে ফসিল জমি থেকে মাটি কেটে নেওয়ার বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ