শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

কচুয়ায় ডা. মোঃ মকবুল হোসেন ওপেন স্কাউট’র ৪দিন ব্যাপী তাঁবুবাস এর শুভ উদ্বোধন

আফাজ উদ্দিন মানিক, কচুয়া (চাঁদপুর) / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

চাঁদপুরের কচুয়ায় ডা. মোঃ মকবুল হোসেন ওপেন স্কাউট গ্রুপ’র ৪দিন ব্যাপী তাঁবুবাস এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় সভাপতি সাংবাদিক আফাজ উদ্দিন মানিকের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রবাসী প্রত্যাগত আওয়ামী ফোরাম সভাপতি ও দাম্মাম শাখা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ও কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন শিকদার, কচুয়া উপজেলা ক্রীড়া সাধারণ সম্পাদক,  বীর মুক্তিযোদ্ধা  ও সাংবাদিক সন্তোষ চন্দ্র সেন, কচুয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা মোঃ আবদুল মান্নান, প্রোগ্রাম চীপ ডা: মো: মকবুল হোসেন ওপ্রব স্কাউট গ্রুপ একেএম জাহাঙ্গীর হোসেন, প্রশিক্ষক মুজিব শতবর্ষ বার্ষিক তাঁবুবাস, ডা: মো: মকবুল হোসেন ওপেন স্কাউট গ্রুপ ও সাচার ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ মোঃ রাশেদ হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন কচুয়ায় ডা: মো: মকবুল হোসেন ওপেন স্কাউট গ্রুপ করোনা কালীন সময়ে অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরন,  মাস্ক বিতন, গরীব কৃষকের ধান কাটা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে অনন্য ভূমিকা রেখেছেন। আমরা আশাকরি আগামীদিনে ও এই রোভার স্কাউট গ্রুপ কচুয়া উপজেলা সহ বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিদেশে ও  সুনামের আসন অলংকৃত করবেন।

এ সময় ডা: মো: মকবুল হোসেন ওপেন স্কাউট গ্রুপের সকল সদস্য উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ