শিরোনাম
অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

কচুয়ায় জনতার হাতে আটককৃত সিএনজি চোর জেল হাজতে প্রেরণ

মোঃ নাঈম পাটোয়ারী, কচুয়া (চাঁদপুর) / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের কচুয়ায় অভিনব কায়দায় সিএনজি চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি)সন্ধ্যায় কচুয়া পৌরসভার মাছিমপুর চিড়ার মিল এলাকা থেকে একটি সিএনজি চুরি করে উত্তর পালাখাল মোড়ে আসলে সন্দেহ ভাজন অবস্থায় আটক করে স্থানীয় লোকজন।

পরে খবর পেয়ে সিএনজি মালিক ও স্থানীয় লোকজন তাদের উত্তম মধ্যম দিয়ে কচুয়া থানা পুলিশের দেয়। আটককৃতরা হলেন,কুমিল্লার দেবিদ্বার উপজেলার চাকুলিয়া গ্রামের মৃত: মমতাজ উদ্দিনের ছেলে আবু ইউসুফ ইকবাল (৩০) ও মুরাদনগর উপজেলার পানথি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৫)।

চুরি হওয়া ওই সিএনজিটি কচুয়া উপজেলার আকানিয়া গ্রামের অধিবাসী ও ফল ব্যবসায়ী মো. শাহজালাল মিয়ার বলে দাবি করেন।

জানা যায়,মঙ্গলবার সন্ধ্যায় কচুয়া পৌরসভার মাছিমপুর চিড়ার মিলের পাশে রাস্তায় মা-বাবার দোয়া লেখা সিএনজি রেখে চালক জয়নাল মিয়া বাড়ীতে গেলে চোর সদস্য আবু ইউসুফ ওরফে ইকবাল ও তার সহযোগী জসিম উদ্দিন কৌশলে নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় তারা ওই সিএনজি নিয়ে উত্তর পালাখাল মোড় এলাকায় পৌছলে হঠাৎ পথ ভূলে যায় এবং স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে কচুয়া থেকে সিএনজি চুরির কথা স্বীকার করে।

স্থানীয় লোকজন বিষয়টি কচুয়া থানা পুলিশ জানালে পুলিশ তাদের থানায় হস্তান্তরের কথা বলেন। সিএনজি চোর সদস্য আবু ইউসুফ ওরফে ইকবাল ও তার সহযোগী জসিম উদ্দিন নিয়ে কচুয়া থানায় আসার পথে কচুয়া বাজারে উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে।

কচুয়া থানান উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ মামুন জানান, আটককৃতদের বিশেষ ক্ষমতা আইনে (৫৪ ধারায়) চাঁদপুর জেল হাজতে প্রেরণ করেছি এবং উদ্ধার হওয়া নিএনজির বৈধ কাগজপত্র আছে কিনা এবং প্রকৃত গাড়ীর মালিককে তার অনুসন্ধান চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ