শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ওএমএসের চাল পায়নি ভোলার ৫৪ হাজার পরিবার

নিজস্ব প্রতিবেদক / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

ভোলায় খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি চাল মিলেনি প্রায় ৫৪ হাজার দরিদ্র পরিবারের। আর চাল না পেয়ে দুঃখ ও কষ্টে জীবন কাটছে দরিদ্র পরিবারগুলোর।

সেপ্টেম্বর মাসের শুরুতে চাল দেওয়ার কথা থাকলেও গত ৫ আগস্টের পর ডিলাররা লাপাত্তা হওয়ায় চাল পাননি সুবিধাভোগীরা। তাই দ্রুত ডিলার নিয়োগ করে দরিদ্র পরিবারে চাল বিতরণ করার দাবি জানান সুবিধা বঞ্চিত পরিবাররা।

জেলা খাদ্য নিয়ন্ত্রক আহসানুল হক বলেন, প্রতি বছর মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর পাঁচ মাসে খাদ্য বান্ধব কর্মসূচীর কার্ডধারী দরিদ্র পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। আর চাল বিতরণের জন্য জেলায় রয়েছে ১৭২ ডিলার। এরমধ্যে ১০৭ ডিলার না থাকায় চাল বিতরণ হয়নি কার্ডধারী প্রায় ৫৪ হাজার দরিদ্র পরিবারের মাঝে। ভোলা সদর উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির ২৩ ডিলার না থাকায় চাল পাননি প্রায় ১২ হাজার পরিবার।

লালমোহন ও মনপুরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অবনি দাস বলেন, লালমোহন খাদ্য বান্ধব কর্মসূচীর ২৬ ডিলার না থাকায় ১৪ হাজার ৩৮৭ জন, চরফ্যাশনে খাদ্য বান্ধব কর্মসূচীর ৫০ ডিলার না থাকায় ২৪ হাজার ৩৮৭ জন, মনপুরায় খাদ্য বান্ধব কর্মসূচীর ৮ জন ডিলার না থাকায় ৩ হাজার ২৪৭ দরিদ্র পরিবার চাল পাননি।

ভোলা জেলা খাদ্য নিয়ন্ত্রক এহসানুল হক জানান, ভোলা জেলায় চার উপজেলা চরফ্যাশন, মনপুরা, লালমোহন ও ভোলা সদরে ১০৭ জন ডিলার না থাকায় আমরা নতুন করে ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি। খুবই দ্রুত ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই চার উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ হলে জেলার ৫৪ হাজার সুবিধাভোগী দরিদ্র পরিবার খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাভোগ করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ