শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ঈদে ট্রেনের টিকিট বিক্রি শুরু ২৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক / ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

আগামী ২৪ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হবে। প্রথম দিনে দেয়া হবে ৩ এপ্রিলের ট্রেনের টিকিট। গতবারের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। চালানো হবে ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন। বুধবার (১৩ মার্চ) দুপুরে রেলভবনে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম।  

তিনি বলেন, ভীড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ঢাকার ক্যান্টনমেন্ট ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ছাড়বে উত্তরবঙ্গের ৩/৪টি ট্রেন। এবার পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে সকাল ৮টায়, আর পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে।

২৪ তারিখ দেয়া হবে ৩ এপ্রিলের টিকিট। প্রতি বছর ৫ দিন আগ পর্যন্ত টিকিট দেয়া হলেও এবার বিক্রি হবে ৭ দিনের। একজন সর্বোচ্চ ৪ টিকিট নিতে পারবে। বিক্রি টিকিট ফেরৎ নেয়া হবেনা।

যাত্রা টিকিট
২৪ মার্চ -৩ এপ্রিল

২৫ মার্চ-৪ এপ্রিল
২৬ মার্চ-৫ এপ্রিল
২৭ মার্চ-৬ এপ্রিল
২৮ মার্চ- ৭ এপ্রিল
২৯ মার্চ- ৮ এপ্রিল
৩০ মার্চ -০৯ এপ্রিল
৩১ মার্চ -১০ এপ্রিলের টিকিট দেয়ার পরিকল্পনা।(চাঁদ দেখা সাপেক্ষে)

ফিরতি টিকিট
৪ এপ্রিল-১৪ এপ্রিল
৫ এপ্রিল-১৫ এপ্রিল
৬ এপ্রিল-১৬ এপ্রিল
৭ এপ্রিল- ১৭ এপ্রিল
৮ এপ্রিল- ১৮ এপ্রিল
৯ এপ্রিল – ১৯ এপ্রিল
১০ এপ্রিল- ২০ এপ্রিলের টিকিট দেয়া হবে।( চাঁদ দেখা সাপেক্ষে)


এই ক্যাটাগরির আরো সংবাদ