শিরোনাম
শাহরাস্তি উপজেলায় মিশন পাবলিক স্কুলের ৩০তম শাখার শুভ উদ্ভোধন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভা: সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই: নির্বাচন কমিশনার অধ্যক্ষ রোকানুজ্জামান রোকনের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন অধ্যক্ষ রোকনুজ্জামান রোকনের মায়ের ইন্তেকাল, শুক্রবার বাদ জুমা জানাযা চাঁদপুর–৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে অধ্যাপক মাওঃ আবুল হোসাইন এর মনোনয়ন পত্র সংগ্রহ কবি নজরুলের সমাধির পাশে সমাহিত হবেন শহীদ শরীফ ওসমান হাদি নবধরনের সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস শাহবাগের অবস্থান কর্মসূচি বাতিল এনসিপির, জুমার পর সতর্কতার আহ্বান শাহবাগে শরিফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া, বিচারের দাবিতে শপথ হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, নিরপেক্ষ তদন্তের আহ্বান হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধের আল্টিমেটাম সারজিস আলমের শরিফ ওসমান হাদির শাহাদাতে প্রধান বিচারপতির গভীর শোক
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সাড়ে তিন কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

যশোর প্রতিনিধি / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকা থেকে তিন কেজি ৫৮৩ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বারসহ আবুল কালাম (৬৪) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে প্রেসনোটের মাধ্যমে বিষয়টি সংবাদ কর্মীদের জানানো হয়। এর আগে ওইদিন সকাল ১১টার দিকে স্বর্ণের চালানটি আটক করা হয়।

আটক আবুল কালাম শার্শা উপজেলার বাগআচড়া গ্রামের মৃত আলহাজ্ব জামাল হোসেনের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ সেলিমুদ্দোজার।

সরাসরি তত্ত্বাবধানে নায়েক মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার বাগআচঁড়া এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম নামে এক সাইকেল আরোহীকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার ওজন তিন কেজি ৫৮৩ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের মূল্য ৫৮ লাখ ৩০ হাজার টাকা।

আটককৃত আসামি ও স্বর্ণ শার্শা থানায় মামলার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ