শিরোনাম
শাহরাস্তি উপজেলায় মিশন পাবলিক স্কুলের ৩০তম শাখার শুভ উদ্ভোধন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভা: সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই: নির্বাচন কমিশনার অধ্যক্ষ রোকানুজ্জামান রোকনের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন অধ্যক্ষ রোকনুজ্জামান রোকনের মায়ের ইন্তেকাল, শুক্রবার বাদ জুমা জানাযা চাঁদপুর–৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে অধ্যাপক মাওঃ আবুল হোসাইন এর মনোনয়ন পত্র সংগ্রহ কবি নজরুলের সমাধির পাশে সমাহিত হবেন শহীদ শরীফ ওসমান হাদি নবধরনের সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস শাহবাগের অবস্থান কর্মসূচি বাতিল এনসিপির, জুমার পর সতর্কতার আহ্বান শাহবাগে শরিফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া, বিচারের দাবিতে শপথ হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, নিরপেক্ষ তদন্তের আহ্বান হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধের আল্টিমেটাম সারজিস আলমের শরিফ ওসমান হাদির শাহাদাতে প্রধান বিচারপতির গভীর শোক
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শাহবাগের অবস্থান কর্মসূচি বাতিল এনসিপির, জুমার পর সতর্কতার আহ্বান

দর্পণ ডেস্ক / ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল, তা বাতিল করা হয়েছে। একই সঙ্গে জুমার নামাজের পর যেকোনো কর্মসূচির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। একই পোস্টে তিনি জানান, এদিন বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, “আজ জুমার নামাজের পর যে কোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাইবিরোধী শক্তিগুলোর। আমরা যে কোনো ধরনের ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।”

তিনি আরও বলেন, জনগণের ক্ষোভকে ব্যবহার করে যেন কোনো হঠকারী গোষ্ঠী ভাঙচুর, অগ্নিসংযোগ বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পর শাহবাগে ঘোষিত অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে। এতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ