শিরোনাম
শাহরাস্তি উপজেলায় মিশন পাবলিক স্কুলের ৩০তম শাখার শুভ উদ্ভোধন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভা: সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই: নির্বাচন কমিশনার অধ্যক্ষ রোকানুজ্জামান রোকনের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন অধ্যক্ষ রোকনুজ্জামান রোকনের মায়ের ইন্তেকাল, শুক্রবার বাদ জুমা জানাযা চাঁদপুর–৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে অধ্যাপক মাওঃ আবুল হোসাইন এর মনোনয়ন পত্র সংগ্রহ কবি নজরুলের সমাধির পাশে সমাহিত হবেন শহীদ শরীফ ওসমান হাদি নবধরনের সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস শাহবাগের অবস্থান কর্মসূচি বাতিল এনসিপির, জুমার পর সতর্কতার আহ্বান শাহবাগে শরিফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া, বিচারের দাবিতে শপথ হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, নিরপেক্ষ তদন্তের আহ্বান হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধের আল্টিমেটাম সারজিস আলমের শরিফ ওসমান হাদির শাহাদাতে প্রধান বিচারপতির গভীর শোক
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

মতলবে এমএ আজিজ ঢালীর উদ্যোগে মিলাদ ও দোয়া

ইকবাল হোসেন / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

মতলব দক্ষিণে ঘিলাতলী ঢালী বাড়ির কবরবাসীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন চাঁদপুর জেলা যুবদলের সহসম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এমএ আজিজ ঢালী।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে নিজ বাড়ি উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের ঢালী বাড়িতে এ মিলাদের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সি, ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তালুকদার এবিএম মুসা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিয়াউল মাওলা কচি, উপজেলা যুবদলে সাবেক প্রচার সম্পাদক মোরশেদ আলম, থানা বিএনপির সাবেক সদস্য মো. কবির মুন্সি, সাবেক যুবনেতা মো. বিল্লাল মাস্টার, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. লিটন মজুমদার, ছাত্রদলের সাবেক সভাপতি মো. কাউছার আলম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সুমন মোল্লা, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সাহেব আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা ইউপি সদস্য খোকন দেওয়ানজী, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ঢালী, সাংগঠনিক সম্পাদক মমিন মিয়াজীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।

এ সময় এম এ আজিজ ঢালীর বাড়িতে এলকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়। সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঘিলাতলী সাইনবোর্ড বকাউল বাড়ি মসজিদের ইমাম মাওলানা মো. ইদ্রিস প্রধান।


এই ক্যাটাগরির আরো সংবাদ