শিরোনাম
শাহরাস্তি উপজেলায় মিশন পাবলিক স্কুলের ৩০তম শাখার শুভ উদ্ভোধন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভা: সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই: নির্বাচন কমিশনার অধ্যক্ষ রোকানুজ্জামান রোকনের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন অধ্যক্ষ রোকনুজ্জামান রোকনের মায়ের ইন্তেকাল, শুক্রবার বাদ জুমা জানাযা চাঁদপুর–৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে অধ্যাপক মাওঃ আবুল হোসাইন এর মনোনয়ন পত্র সংগ্রহ কবি নজরুলের সমাধির পাশে সমাহিত হবেন শহীদ শরীফ ওসমান হাদি নবধরনের সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস শাহবাগের অবস্থান কর্মসূচি বাতিল এনসিপির, জুমার পর সতর্কতার আহ্বান শাহবাগে শরিফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া, বিচারের দাবিতে শপথ হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, নিরপেক্ষ তদন্তের আহ্বান হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধের আল্টিমেটাম সারজিস আলমের শরিফ ওসমান হাদির শাহাদাতে প্রধান বিচারপতির গভীর শোক
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

ব্যাচেলর দিবস আজ

নিজস্ব প্রতিবেদক / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

আপনি যদি ব্যাচেলর বা সিঙ্গেল হোন তবে আজকের দিনটি আপনার। আজ ১১ নভেম্বর, ‘ব্যাচেলর দিবস’। ফলে মন খারাপ না করে এই দিনটি উদযাপন করে নিন আপনার মতো করে। কারণ ব্যাচলর থাকাও কিন্তু খারাপ কিছু না।

সিঙ্গেল থাকার কারণে অনেকেই হতাশায় ভোগেন, হুমায়ূন আহমেদের হাবলংগের বাজারে নাটকের বিখ্যাত সংলাপটি মনে আছে নিশ্চয়ই।আবার বর আসবে এখুনি সিনেমায় ভারতীয় অভিনেতা যীশু সেনগুপ্তের ঠোঁটে ‘বাবা, আমার কি বিয়ে হবে না’—গানটিও আমরা অনেকে শুনেছি। একেবারে বিপরীত দৃশ্যপট। একজন বিয়ে করতেই রাজি না। আরেকজন বিয়ে হচ্ছে না বলে হতাশায় ভুগছেন।

ব্যাচলর থাকার বড় সুবিধা হলো নিজের প্রতি মনোনিবেশ করতে পারা। নিজের ক্যারিয়ারে মনোযোগী হওয়ার পাশাপাশি নিজের কাজে পর্যাপ্ত সময় দেওয়া যায়। নিজেকে ভালবাসার পর্যাপ্ত সময় পাওয়া যায় নিজের প্রতি যত্নশীল হওয়া যায়।

১৯৯০ সালে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এই দিনটি চালু হয়। নভেম্বর ইংরেজি বর্ষের ১১তম মাস। ফলে সব মিলিয়ে এতে আছে চারটি এক। তাই মনে করা হয় তারিখটি ৪টি একক ব্যক্তির প্রতিনিধিত্ব করে। অর্থাৎ পাশাপাশি থেকেও যে একা থাকা যায়, ৪টি এক যেন তা-ই বোঝাচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ