শিরোনাম
শাহরাস্তি উপজেলায় মিশন পাবলিক স্কুলের ৩০তম শাখার শুভ উদ্ভোধন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভা: সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই: নির্বাচন কমিশনার অধ্যক্ষ রোকানুজ্জামান রোকনের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন অধ্যক্ষ রোকনুজ্জামান রোকনের মায়ের ইন্তেকাল, শুক্রবার বাদ জুমা জানাযা চাঁদপুর–৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে অধ্যাপক মাওঃ আবুল হোসাইন এর মনোনয়ন পত্র সংগ্রহ কবি নজরুলের সমাধির পাশে সমাহিত হবেন শহীদ শরীফ ওসমান হাদি নবধরনের সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস শাহবাগের অবস্থান কর্মসূচি বাতিল এনসিপির, জুমার পর সতর্কতার আহ্বান শাহবাগে শরিফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া, বিচারের দাবিতে শপথ হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, নিরপেক্ষ তদন্তের আহ্বান হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধের আল্টিমেটাম সারজিস আলমের শরিফ ওসমান হাদির শাহাদাতে প্রধান বিচারপতির গভীর শোক
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশীরাই ভাষার জন্য রক্ত দিয়েছে : সাইয়্যিদ সাইফুদ্দীন

ইসতিয়াক জামান নাফিজ, মতলব (উ:), চাঁদপুর / ৮৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি.এস.পি) এর চেয়ারম্যান ও মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, শাহ্সূফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, মাতৃভাষা মহান আল্লাহর বিশেষ রহমত।

কারণ মাতৃভাষার মাধ্যমে আমরা নিজেদেরকে প্রকাশ করি। পবিত্র কুরআন এর ভাষা আরবি হয়েছে, এ কারণে যে, আমাদের প্রিয় নবিজীর (সা) মাতৃভাষা ছিল আরবি। এখান থেকে আমরা যেমন প্রিয় নবিজীর (সা) উচ্চ মর্যাদা অনুধাবন করতে পারি, তেমনি মাতৃভাষার গুরুত্বও স্পষ্ট হয়ে ওঠে।

সকল ভাষাই মহান আল্লাহ্ তা’য়ালার দান। মাতৃভাষার মাধ্যমেই আমরা মহান আল্লাহ্ ও প্রিয় নবিজীর (সা) প্রতি প্রশংসা, ভালোবাসা, প্রার্থনা, আকুতি সবচেয়ে সুন্দর ও শাবলীলভাবে নিবেদন করতে পারি। যেমনটি মধ্যযুগের কবি আবদুল হাকিম বলেছেন আরবি ফারসি হিন্দে নাই দুই মত। যদি বা লিখয়ে আল্লা নবীর ছিফত।। যেই দেশে যেই বাক্য কহে নরগণ। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন।।

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আরো বলেন, পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশীরাই ভাষার জন্য রক্ত দিয়েছে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে। শহীদদের রক্তে অর্জিত এ বর্ণমালার মর্যাদা অক্ষুন্ন রক্ষা, মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব। কারণ নিজ ভাষা-সংস্কৃতিই কোন জাতির সার্বভৌমত্বের ভিত্তি। বিভিন্ন ক্ষেত্রে ইংরেজি বা অন্যান্য ভাষা চর্চার বা জানার প্রয়োজনীয়তা রয়েছে। তবে সেই চর্চা করতে গিয়ে আমরা যেন মাতৃভাষার গৌরবকে খর্ব না করি, শহীদদের মহান আত্নত্যাগকে, আমাদের শিকড়কে ভুলে না যাই, সে দিকে লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশের সংবিধানের ৩নং অনুচ্ছেদে রাষ্ট্রের সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের কথা বলা হয়েছে এবং ১৯৮৭ সালে এ লক্ষ্যে আইন পাশ হলেও বাংলাদেশে এখনো উচ্চ শিক্ষার ভাষা, উচ্চ আদালতের ভাষা ইংরেজি৷ আধুনিকতার নামে যুব সমাজের একটি বড় অংশ বাংলা ভাষাকে বিকৃতভাবে উপস্থাপন করছে। পাশাপাশি পশ্চিমা সংস্কৃতির নেতিবাচক প্রভাব বাংলা ভাষার অস্তিত্বের ওপর আঘাত হানছে। এ বিষয়গুলোকে বিবেচনা করে, বাংলা ভাষার স্বকীয়তা ও মর্যাদা রক্ষায় সরকারকে আরো উদ্যোগী হওয়ার এবং সকল নাগরিককে সচেতন হওয়ার আহবান জানান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

২০শে ফেব্রুয়ারি,বাদ এশা, চট্টগামের বাঁশখালী উপজেলায় খানখানাবাদ ইউনিয়নের ডোংরা চৌরাস্তায় রহমানিয়া মইনীয়া সাইফিয়া নুর-এ-মোহাম্মদীয়া সুন্নীয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের ভিত্তিফলক উম্মোচনের পর, মইনীয়া যুব ফোরামে খানখানাবাদ শাখার উদ্যোগে, পবিত্র ঈদ-এ-মিলাদুননবী (সা.) ও আহলে বাইতে রাসুল (সা.) স্মরণে হোসাইনী কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদ সাহেবের সভাপতিত্বে আলোচক ছিলেন, মুফতি জসিম উদ্দীন আল আজহারি, মুফতি বাকী বিল্লাহ্ আল আজহারি, মুফতি মাকসুদুর রহমান, মওলানা মমতাজুল ইসলাম নঈমী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক, খলিফা শহিদুল্লাহ্ মইনীয়া যুব ফোরামের, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি সৈয়দ আল মামুন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ