ঢাকা মহানগরীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৭ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা মহানগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বুধবার বিকেল ৪টা থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।
ডিএমপি জানায়, রমনা বিভাগের বসিলা, লালবাগ বিভাগের বাবুবাজার, ওয়ারী বিভাগের পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ ও স্টাফ কোয়ার্টার, মতিঝিল বিভাগের বাসাবো রোড (কমলাপুর), মিরপুর বিভাগের গাবতলী, গুলশান বিভাগের ৩০০ ফিট এবং উত্তরা বিভাগের আব্দুলাপুর ব্রিজ, কামারপাড়া ও ধৌড় ব্রিজসহ নগরীর বিভিন্ন এলাকায় এসব চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
ডিএমপি আশা প্রকাশ করেছে, এসব চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে নগরীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে।