শিরোনাম
শাহরাস্তি উপজেলায় মিশন পাবলিক স্কুলের ৩০তম শাখার শুভ উদ্ভোধন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভা: সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই: নির্বাচন কমিশনার অধ্যক্ষ রোকানুজ্জামান রোকনের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন অধ্যক্ষ রোকনুজ্জামান রোকনের মায়ের ইন্তেকাল, শুক্রবার বাদ জুমা জানাযা চাঁদপুর–৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে অধ্যাপক মাওঃ আবুল হোসাইন এর মনোনয়ন পত্র সংগ্রহ কবি নজরুলের সমাধির পাশে সমাহিত হবেন শহীদ শরীফ ওসমান হাদি নবধরনের সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস শাহবাগের অবস্থান কর্মসূচি বাতিল এনসিপির, জুমার পর সতর্কতার আহ্বান শাহবাগে শরিফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া, বিচারের দাবিতে শপথ হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, নিরপেক্ষ তদন্তের আহ্বান হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধের আল্টিমেটাম সারজিস আলমের শরিফ ওসমান হাদির শাহাদাতে প্রধান বিচারপতির গভীর শোক
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

আন্তর্জাতিক ডেস্ক / ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছেন। বড়দিনের পরই তাঁর এই সফরের প্রস্তুতি চলছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

এর আগে গত ৩০ আগস্ট জর্জিয়া মেলোনির ঢাকা আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সফরটি স্থগিত করা হয়। মূলত রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক জটিলতার কারণে তখন তাঁর এশিয়া সফরের সব কর্মসূচি—বাংলাদেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর—স্থগিত করা হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, “আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে ইতালির প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখনো সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রক্রিয়াধীন, তবে আশা করা যাচ্ছে দ্রুত সবকিছু সম্পন্ন হবে।”

তিনি আরও জানান, ভূরাজনৈতিক কারণেই পূর্ববর্তী সফরটি পিছিয়ে গিয়েছিল।

কূটনৈতিক সূত্র বলছে, জর্জিয়া মেলোনির সফরে অভিবাসন, প্রতিরক্ষা সহযোগিতা ও বাণিজ্যিক সম্পর্ক—এই তিনটি ইস্যুতে আলোচনা হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটাই প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে, যা বিশেষ কূটনৈতিক গুরুত্ব বহন করছে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন জর্জিয়া মেলোনি। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এছাড়া, গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসির ঢাকা সফরের সময়ও জর্জিয়া মেলোনির সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সফরের নিশ্চয়তা দেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ঢাকায় এসেছিলেন। সেটিই ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। তাই জর্জিয়া মেলোনির সফর হবে দ্বিতীয়বারের মতো কোনো ইতালীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফর।


এই ক্যাটাগরির আরো সংবাদ