শিরোনাম
শাহরাস্তি উপজেলায় মিশন পাবলিক স্কুলের ৩০তম শাখার শুভ উদ্ভোধন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভা: সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই: নির্বাচন কমিশনার অধ্যক্ষ রোকানুজ্জামান রোকনের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন অধ্যক্ষ রোকনুজ্জামান রোকনের মায়ের ইন্তেকাল, শুক্রবার বাদ জুমা জানাযা চাঁদপুর–৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে অধ্যাপক মাওঃ আবুল হোসাইন এর মনোনয়ন পত্র সংগ্রহ কবি নজরুলের সমাধির পাশে সমাহিত হবেন শহীদ শরীফ ওসমান হাদি নবধরনের সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস শাহবাগের অবস্থান কর্মসূচি বাতিল এনসিপির, জুমার পর সতর্কতার আহ্বান শাহবাগে শরিফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া, বিচারের দাবিতে শপথ হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, নিরপেক্ষ তদন্তের আহ্বান হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধের আল্টিমেটাম সারজিস আলমের শরিফ ওসমান হাদির শাহাদাতে প্রধান বিচারপতির গভীর শোক
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে শিয়ালের আক্রমণে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পুঁথিপাড়া গ্রামে এক শিয়ালের আক্রমণে দুই বছর বয়সী শিশু হুমাইরা আক্তারের মৃত্যু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিশুটি খেলা করে ঘরে ফিরছিলো, সেই সময় একা পেয়ে শিয়াল তাকে বাড়ির উঠান থেকে নিয়ে যায়। পরে এলাকাবাসী পাশের জঙ্গলে ক্ষতবিক্ষত মরদেহ খুঁজে পান। শিশুর শরীরের অনেক অংশ শিয়াল খেয়ে ফেলার ঘটনাও জানা গেছে।

নিহত শিশুর বাবা অটোরিকশাচালক হুমায়ুন কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, চলতি বছরের ১৯ মার্চেও পাশ্ববর্তী তেরহাসিয়া গ্রামে একই ধরনের ঘটনা ঘটে, যেখানে দুই বছর বয়সী শিশু মো. আরাফ শিয়ালের আক্রমণে মারা গিয়েছিল।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ