শিরোনাম
শাহরাস্তি উপজেলায় মিশন পাবলিক স্কুলের ৩০তম শাখার শুভ উদ্ভোধন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভা: সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই: নির্বাচন কমিশনার অধ্যক্ষ রোকানুজ্জামান রোকনের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন অধ্যক্ষ রোকনুজ্জামান রোকনের মায়ের ইন্তেকাল, শুক্রবার বাদ জুমা জানাযা চাঁদপুর–৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে অধ্যাপক মাওঃ আবুল হোসাইন এর মনোনয়ন পত্র সংগ্রহ কবি নজরুলের সমাধির পাশে সমাহিত হবেন শহীদ শরীফ ওসমান হাদি নবধরনের সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস শাহবাগের অবস্থান কর্মসূচি বাতিল এনসিপির, জুমার পর সতর্কতার আহ্বান শাহবাগে শরিফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া, বিচারের দাবিতে শপথ হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, নিরপেক্ষ তদন্তের আহ্বান হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধের আল্টিমেটাম সারজিস আলমের শরিফ ওসমান হাদির শাহাদাতে প্রধান বিচারপতির গভীর শোক
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ওমরাহ যাত্রীদের জন্য টিকেটের মূল্য কমালো বিমান

নিজস্ব প্রতিবেদক / ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওমরাহ যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকেটের মূল্য হ্রাস করেছে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।

আগে ওমরাহ পালনের জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) ব্যবহার করা হতো। ওমরাহ যাত্রীদের টিকেট পাওয়া সহজ করতে চলমান ২টি বুকিং ক্লাসের পরিবর্তে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে, যা সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে।

এতে ওমরাহ যাত্রীরা সাধারণ যাত্রীদের মতো যে কোন আরবিডিতে ওমরাহ টিকেট কিনতে পারবেন। আর যে সকল ওমরাহ যাত্রী আগে টিকেট ক্রয় কিনবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন।

এছাড়াও যে সকল যাত্রী ওমরাহর উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় যাবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেয়া হচ্ছে।

বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, “ভাড়া কি পরিমাণ কমবে, সেটা সুনির্দিষ্ট করে তো বলা সম্ভব না। কারণ, ভাড়া তো বুকিংয়ের সময়ের ওপর নির্ভর করে। যাত্রীরা টিকেট বুক করতে গেলেই মূল্যহ্রাসের বিষয়টি বুঝতে পাবেন।”

হজের খরচ কমিয়ে ‘যৌক্তিক’ পর্যায়ে আনতেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে এর আগে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর ধারাবাহিকতায় কমানো হলো ওমরাহর খরচ।


এই ক্যাটাগরির আরো সংবাদ