শিরোনাম
শাহরাস্তি উপজেলায় মিশন পাবলিক স্কুলের ৩০তম শাখার শুভ উদ্ভোধন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভা: সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই: নির্বাচন কমিশনার অধ্যক্ষ রোকানুজ্জামান রোকনের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন অধ্যক্ষ রোকনুজ্জামান রোকনের মায়ের ইন্তেকাল, শুক্রবার বাদ জুমা জানাযা চাঁদপুর–৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে অধ্যাপক মাওঃ আবুল হোসাইন এর মনোনয়ন পত্র সংগ্রহ কবি নজরুলের সমাধির পাশে সমাহিত হবেন শহীদ শরীফ ওসমান হাদি নবধরনের সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস শাহবাগের অবস্থান কর্মসূচি বাতিল এনসিপির, জুমার পর সতর্কতার আহ্বান শাহবাগে শরিফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া, বিচারের দাবিতে শপথ হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, নিরপেক্ষ তদন্তের আহ্বান হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধের আল্টিমেটাম সারজিস আলমের শরিফ ওসমান হাদির শাহাদাতে প্রধান বিচারপতির গভীর শোক
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

ইসলামবাগে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

দর্পণ ডেস্ক / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর ইসলামবাগের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আশপাশের একাধিক কারখানা ও ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন যাতে আরও বিস্তৃত না হয়, সে জন্য আশপাশের এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ