শিরোনাম
শাহরাস্তি উপজেলায় মিশন পাবলিক স্কুলের ৩০তম শাখার শুভ উদ্ভোধন প্রথম আলো চাঁদপুর বন্ধুসভা: সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের ভোটার হতে আইনি বাধা নেই: নির্বাচন কমিশনার অধ্যক্ষ রোকানুজ্জামান রোকনের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন অধ্যক্ষ রোকনুজ্জামান রোকনের মায়ের ইন্তেকাল, শুক্রবার বাদ জুমা জানাযা চাঁদপুর–৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে অধ্যাপক মাওঃ আবুল হোসাইন এর মনোনয়ন পত্র সংগ্রহ কবি নজরুলের সমাধির পাশে সমাহিত হবেন শহীদ শরীফ ওসমান হাদি নবধরনের সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: সম্পাদকদের ফোন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস শাহবাগের অবস্থান কর্মসূচি বাতিল এনসিপির, জুমার পর সতর্কতার আহ্বান শাহবাগে শরিফ ওসমান হাদির জন্য বিশেষ দোয়া, বিচারের দাবিতে শপথ হাদি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জাতিসংঘের, নিরপেক্ষ তদন্তের আহ্বান হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধের আল্টিমেটাম সারজিস আলমের শরিফ ওসমান হাদির শাহাদাতে প্রধান বিচারপতির গভীর শোক
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

আজ বিশ্ব পর্যটন দিবস

দর্পণ ডেস্ক / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজ বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপিত হচ্ছে। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO) এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘পর্যটন শান্তির সোপান’।

পর্যটন বিভিন্ন দেশ, সংস্কৃতি ও মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব ও সম্পর্ক তৈরি করে, যা শান্তি প্রতিষ্ঠার একটি শক্তিশালী মাধ্যম। পর্যটনের মাধ্যমে সমঝোতা ও বন্ধুত্ব গড়ে ওঠে, যা সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনৈতিক ও পরিবেশগত সহিংসতা দূর করতে সাহায্য করে। ১৯৮০ সাল থেকে জাতিসংঘ ঘোষিত এ দিবসটি বিশ্বব্যাপী উদ্‌যাপিত হচ্ছে, যার মূল লক্ষ্য পর্যটনের প্রসার ও এর ইতিবাচক ভূমিকা তুলে ধরা।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। এছাড়া বিভিন্ন সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অধীন দপ্তর-সংস্থাসমূহ, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে হোটেল, মোটেল ও রেস্তোরাঁগুলোতে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হয়েছে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আয়োজন করেছে লাইভ কুকিং শো। বিমান বাংলাদেশ এয়ারলাইনস টিকিটেও বিশেষ ছাড় ঘোষণা করেছে। এছাড়া শিশুদের মধ্যে পর্যটনের গুরুত্ব তুলে ধরতে প্রতিটি জেলায় পর্যটনকেন্দ্রিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ